১৪৪ ধারা জারি

 


ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিএনপির দুইটি পক্ষের মধ‍্যে সংর্ঘষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এ নিয়ে স্থানীয়দের মধ‍্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম এ আদেশ জারি করেন।   

তিনি বাংলানিউজকে খবরের সত‍্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় বিএনপির দুইটি পক্ষ একই এলাকায় একই সময়ে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পযর্ন্ত বলবৎ থাকবে।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

বতর্মানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা হলো,দেশ জুড়ে চমক,জেনে নিন তার নাম বিস্তারিত কমেন্টে...

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল