Posts

Showing posts from October, 2026

প্রেমিকের বাসায় অতিরিক্ত র'ক্তক্ষরণে প্রেমিকার মৃ'ত্যু...see more

  গাজীপুরের কালিয়াকৈরে প্রেমিকের ভাড়া বাসায় গিয়ে দিয়া বণিক নামে এক তরুণীর (১৮) মৃত্যুর ঘটনায় ধর্ষণ ও হত্যা মামলা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে কয়েক দফা শারীরিক সম্পর্কের পর অতিরিক্ত রক্তক্ষরণে ওই তরুণীর মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক শান্ত পালকে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের পরিবার ও স্থানীয়রা। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে অভিযুক্ত শান্ত পালকে আইনি প্রক্রিয়া শেষে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নিহত তরুণীর বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায়। প্রায় তিন বছর ধরে তার বড় ভাইয়ের শ্যালিকা ওই তরুণীর সঙ্গে শান্ত পালের প্রেমের সম্পর্ক ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে ওই তরুণী কোচিংয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরে তিনি কালিয়াকৈরের সফিপুর এলাকায় প্রেমিক শান্ত পালের সঙ্গে দেখা করেন। সেখান থেকে শান্ত তাকে সফিপুরের আহমদনগর এলাকার ভাড়া বাসায় নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরিবারের অভিযোগ, ওই বাসায় দিনভর কয়েক দফা শারীরিক সম্পর্কের প...

এমপি মিষ্টির পদত্যাগের পর জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

Image
  রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শুধু সাংগঠনিক ব্যবস্থা নয়, আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। বিডি২৪লাইভের পাঠকদের জন্য ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপই মোটেই যথেষ্ট নয়। কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে। এ দিকে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে নিজেই পদত্যাগপত্র জমা দেন বিএনপির সংরক্ষিত নারী আসনে...

শেষ রক্ষা হলো না এমপি মিষ্টির, প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ...Comment

Image
  মিষ্টি হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি প্রয়াত নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন। তার প্রয়াত স্বামী সাঈদুর রহমান নিউটন ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা, যিনি ২০০২ সালে নিহত হন। গত ২৫শে সেপ্টেম্বর প্রায় ৫০ বছর পুরোনো রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের ওপর রাতভর হামলার জের ধরে এই চাপ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, ২০০ জনেরও বেশি লোক ওই চত্বরে হামলা চালায়, নিরাপত্তাকর্মীদের আটকে রাখে, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম লুট করে এবং স্থাপনাটি ভেঙে ফেলার জন্য ভারী যন্ত্রপাতি নিয়ে আসে। পরবর্তীতে, এই দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিএনপি কর্মীদের করা অভিযোগে মিষ্টির নাম উঠে আসে। তদন্তকারীরা এই অভিযোগগুলো প্রমাণ করতে পারেননি এবং মিষ্টি এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। মিষ্টি এর আগে সমমোনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড-এর সঙ্গে যুক্ত ছিলেন, যে সমবায় সমিতিটির সাইনবোর্ড ভাঙার পর ওই সম্পত্তিতে লাগানো হয়েছিল। সংবাদমাধ্যমে উদ্ধৃত নথি থেকে জানা যায়, তিনি ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত এর সভাপতি...