ব্রেকিং নিউজ ভয়াবহ সংঘ*র্ষ, নি*হত ১৮ বিস্তারিত কমেন্টে...

 মিশরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাইদ প্রদেশে একটি ট্রাক এবং যাত্রীবাহী পিকআপের সংঘর্ষে ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে পোর্ট সাইদের দক্ষিণে অ্যাক্সিস হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সড়কে একটি পিকআপ দুটি বড় ট্রাকের মাঝে পিষ্ট হয়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। পিকআপটি স্থানীয় জেলেদের নিয়ে উপকূলীয় এলাকায় মাছের খামারে যাচ্ছিল।

মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবৌলি নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি জানান, পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের মাধ্যমে ঘটনাটি তিনি পর্যবেক্ষণ করছেন।

সুত্র: আল জাজিরা।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা হলো,দেশ জুড়ে চমক,জেনে নিন তার নাম বিস্তারিত কমেন্টে...

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল