ব্রেকিং নিউজ বিএনপিতে শোকের ছায়া, জনপ্রিয় নেতা বুলু আর নেই২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পারিবারিক হতাশা থেকে ঘটনাটি ঘটিয়েছেন বলে জানা গেছে।
এর আগে ইউসুফ তার ফেসবুকে স্ট্যাটাসে লিখেন, ‘যদি ভুলবশত কারো সাথে অন্যায়-অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন।’
ইউসুফ উত্তর চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। পারিবারিক হতাশা থেকে গতকাল সোমবার রাতের যেকোনো এক সময় তিনি আত্মহতা করেন।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত ঘটনা নিয়ে ইউসুফের সঙ্গে পরিবারের টানাপড়েন শুরু হয়। এনিয়ে পারিবারিকভাবে সালিশি বৈঠকও হয়। এর জের ধরে হতাশা থেকে ইউসুফ আত্মহত্যা করেন।
উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার বলেন, ‘কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করে আসছিল। গতরাতে একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন। পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঘটনাটি ঘটান।
হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) মমিনুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।’

Comments
Post a Comment