এইমাত্র পাওয়া রাজধানীতে বিএনপির শীর্ষ নেতা গু*লিবিদ্ধ বিস্তারিত কমেন্টে...




 রাজধানীর পান্থপথ এলাকার জুতার মার্কেটের সামনে শফিকুর রহমান (৫৫) নামে এক ওয়ার্ড বিএনপি নেতা দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহত শফিকুর রহমান ও তাকে হাসপাতালে নিয়ে আসা জুতার দোকানদার মনির হোসেন জানান, শফিকুর রহমান কলাবাগান থানা ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক। এছাড়া তিনি ওই এলাকার ফুটপাতে জুতার দোকানে জুতা সাপ্লায়ার।

তারা জানান, কয়েকদিন ধরেই স্থানীয় কয়েকজন চাঁদাবাজ শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করছিল। সেই চাঁদাবাজরাই আজকে ওই এলাকায় শফিকুর রহমানকে হাতেনাতে পেয়ে তার কাছে চাঁদা দাবি করে এবং তাদের ফোন কেন ধরে না; তা জানতে চায়। এক পর্যায়ে তারা শফিকুরকে গুলি করে সেখান থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে আহত শফিকুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম হাতের তালুতে গুলিবিদ্ধ হয়েছে। তবে সেটি বেরিয়ে গেছে বলে দাবি করেন তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, শফিকুর রহমানকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার বাম হাতে তালুতে জখম রয়েছে। ঘটনাটি কলাবাগান থানা পুলিশ তদন্ত করছে।


Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা হলো,দেশ জুড়ে চমক,জেনে নিন তার নাম বিস্তারিত কমেন্টে...

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল