এইমাত্র পাওয়া বিএনপিতে শোকের ছায়া! মারা গেলেন জনপ্রিয় বিএনপি নেতা বিস্তারিত কমেন্টে

  


এইমাত্র পাওয়া  বিএনপিতে শোকের ছায়া! মারা গেলেন জনপ্রিয় বিএনপি নেতা  বিস্তারিত কমেন্টে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ ফজলু রহমান (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্নেলবাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু রহমান মনিয়ন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি ইউনিয়নের ইটনা পূর্ব উত্তরপাড়া এলাকার মরহুম মুহাম্মদ মমতাজ মিয়ার চতুর্থ ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ফজলু রহমানের দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে। এক ছেলে বিদেশে থাকেন, আরেক ছেলে হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করেন। তিন মেয়েও পড়াশোনা করছেন।

এদিকে তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্নেলবাজারে টিসিবির পণ্য সংরক্ষণের একটি গুদাম রয়েছে। সোমবার সকালে গুদাম থেকে বিক্রির জন্য পণ্য বের করতে শাটার খুলতে যান ফজলু রহমান। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা হলো,দেশ জুড়ে চমক,জেনে নিন তার নাম বিস্তারিত কমেন্টে...

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল