এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী? নেপথ্যে...Seemore
সরকারের মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একজন প্রতিমন্ত্রী যুক্ত হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। এমনটা হলে মন্ত্রী খলিলুর রহমানের অধীনে এই মন্ত্রণালয়ে একসঙ্গে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তবে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন হয়েছে। আজ রাতেই এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি হবে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। একই অনুষ্ঠানে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। মন্ত্রিসভায় যুক্ত হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টার দায়িত্বও পালন করেছেন।
সূত্র বলছে. নতুন দায়িত্বে হুমায়ুন কবিরের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন শামা ওবায়েদ ইসলামও। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। নতুন দায়িত্ব বণ্টনের পরও তিনি একই পদে বহাল থাকছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে

Comments
Post a Comment