যখন থেকে ইউপি নির্বাচন শুরু, এটাই ফাইনাল...Seemore

 


ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নভেম্বর থেকে শুরুর করতে নির্বাচন কমিশনের (ইসি) পরিকল্পনার বিরোধিতা করেছেন সরকারের সচিবরা। ওই সময়ে নির্বাচন আয়োজনে নানা প্রতিবন্ধকতা ইসির সামনে তুলে ধরেন তারা। যুক্তি তুলে ধরে সচিবরা বলেন, ‘নভেম্বর ও ডিসেম্বরে শিক্ষার্থীদের পরীক্ষা চলবে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন দিবস উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকবেন। এছাড়া সরকারের অগ্রাধিকার কিছু কার্যক্রম চলমান রয়েছে, যেগুলো নির্বাচনের সময়ে বাস্তবায়ন করা যাবে না।’ এসব দিক বিবেচনায় নিয়ে জানুয়ারিতে ইউপি নির্বাচন শুরুর পরামর্শ দিয়েছেন প্রায় সব সচিব।


নির্বাচন আয়োজনের আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গেও পরামর্শের প্রস্তাব দিয়েছেন কেউ কেউ। পাশাপাশি কম সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথাও বলেন তারা। কারণ হিসাবে সচিবরা বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে নির্বাচন করা হলে তখন উন্নয়নমূলক কার্যক্রম ব্যাহত হয়।’ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের বৈঠক হয়। এতে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন।


প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চারজন নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজি মো. আলী হোসেন ফকির, জনপ্রশাসন সচিব মো. কামরুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


বৈঠকের পর নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আগামী বছর ৬ জুনের আগে ইউপি নির্বাচন শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনে ‘স্পেস’ খুব কম পাওয়া যাচ্ছে। একই সঙ্গে রমজানসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।’ তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আজকের সভায় আমি যদি এক লাইনে কনক্লুশন বলি, সবাই সম্মত হয়েছেন যে আমাদের নির্বাচনটা পারতপক্ষে ৬ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার আগে।’


উল্লেখ্য, ইসি রোব ও সোমবার অনানুষ্ঠানিক বৈঠক করে সাত ধাপে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে। ঘোষণা অনুযায়ী, সম্ভাব্য তারিখ হলো : প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে। ইসির ওই তারিখ ঘোষণার পরই সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা তাদের প্রতিক্রিয়া জানান। তারা বলেন, ‘সরকারের সঙ্গে আলোচনা না করে ইসি তারিখ নির্ধারণ করেছে।’


আন্তঃমন্ত্রণালয় সভার পর নির্বাচনের তারিখ চূড়ান্ত হবে বলেও তাদের কেউ কেউ মন্তব্য করেন। বৃহস্পতিবারের বৈঠকে সচিবদের প্রায় সবাই নভেম্বর ও ডিসেম্বরে নির্বাচন আয়োজন না করার পরামর্শ দেন। একই সঙ্গে তারা জানুয়ারিতে ভোটের সময় নির্ধারণের কথা বলেন। ইসি সূত্র জানায়, শিগ্গিরই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইসি চলতি বছরে এ নির্বাচন না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।


বৈঠকে কয়েকজন সচিবের বক্তব্য দেওয়ার পর কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি। তিনিও অন্য সচিবদের বক্তব্য সমর্থন করে জানুয়ারিতে ভোটগ্রহন এবং ৬ জুনের আগে শেষ করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ১০০ দিনের মধ্যে বিভিন্ন কাজ বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এখন সরকারের সামনে আরও বেশকিছু কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য কার্ড দেওয়ার উদ্যোগও রয়েছে।


ইতোমধ্যে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন ধরনের কার্ড চালু করা হয়েছে। আরও কয়েকটি কার্ডের কার্যক্রম পর্যায়ক্রমে চালু হওয়ার কথা রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে একেবারে নিুস্তরের মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে নির্বাচনের আগে এসব কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের একটি সুস্পষ্ট সময়সূচি থাকা প্রয়োজন। কারণ, নির্বাচনের সময় সরকার কোনো নির্দিষ্ট শ্রেণির মানুষকে কার্ড বা সুবিধা দিচ্ছে-এমন ধারণা তৈরি হলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এমনকি নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও কেউ প্রশ্ন তুলতে পারেন।’

Comments

Popular posts from this blog

এইমাত্র পাওয়া রাষ্ট্রপতির চূড়ান্ত নাম ঘোষণা হলো,দেশ জুড়ে চমক,জেনে নিন তার নাম বিস্তারিত কমেন্টে...

এইমাত্র পাওয়া : পদত্যাগ করলেন বিএনপির ৪ শীর্ষ নেতা, উত্তাল সারাদেশ,নাম জানলে অবাক হবেন, জেনে নিন তাদের নাম বিস্তারিত কমেন্ট⤵️

স্থানীয় নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন মির্জা ফখরুল